IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী-চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী-চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : অসহায়-দরিদ্র চা বিক্রেতার পক্ষে সন্ত্রাসী-চাঁদাবাজির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (২৮ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনকষা-চৌধুরীপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অকারণে অসহায় চা বিক্রেতার দোকান ভেঙ্গে দেয়ার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেয় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রামবাসী। এনিয়ে অসহায় দোকানী প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা কাইয়ুম রেজা চৌধুরীর জমিতে গত ১০-১২ বছর ধরে অস্থায়ী চায়ের দোকান স্থাপন করে সংসার চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা চা দোকানী মো. মনিরুল ইসলাম। কিন্তু গত এক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ভাই সোহেল আহমেদ পলাশ বিভিন্নভাবে হয়রানি করছে। এমনকি তার লোকজন চা খেয়ে কোন বিলও পরিশোধ করেনা।

বক্তারা আরও বলেন, গত পরশুদিন সন্ধ্যায় হঠাৎ করে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সোহেল আহমেদ পলাশের নির্দেশে তার লোকজন চায়েরদোকানটিতে ব্যাপক ভাংচুর চালায়। এমনকি চা দোকানী মনিরুল ও তার ছেলে রাব্বানীকেও ব্যাপক মারধর করে তারা। দোকানের জায়গা নিয়ে জমির মালিক কাইয়ুম রেজা চৌধুরী ও তার উত্তরসূরীদের কোন অভিযোগ না থাকলেও বিল না দিয়ে উল্টো চাঁদা চেয়ে না পেয়ে ভাংচুর চালায় তারা।

মানববন্ধনে চা দোকানী মনিরুল ইসলাম বলেন, উপরে পলেথিন দিয়ে দীর্ঘ এক যুগ থেকে চা ও বড়ার অস্থায়ী দোকান দিয়ে সংসার চালায়। সোমবার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে এমপি শিমুলের ভাই সোহেল আহমেদ পলাশ তার লোকজন নিয়ে চা ও বড়া খাই। খাওয়া শেষে চলে যাওয়ার সময় বিল চাইতে গেলে উল্টো আমাকেই বলে, এর আগেও বলেছি এখানে দোকান চালাতে হলে ২০ হাজার টাকা দিতে হবে, তা না হলে দোকান থাকবে না। এমনকি তাৎক্ষণিক ২০ হাজার টাকা দাবি করে তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে এসময় দোকান থেকে আমাকে উঠিয়ে নিয়ে মারধর করে।

তিনি আরও বলেন, আমাকে ধরতে আসলে আরও কয়েকজনকে পিটিয়ে জখম করে সোহেল আহমেদ পলাশের লোকজন। এসময় মনকষা বাজারে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। বিনা অপরাধে আমার খেয়ে খাওয়ার একমাত্র অবলম্বন ভাংচুর করেছে তারা। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। এমনকি নিজের জীবনের নিরাপত্তা নিয়েও হুমকিতে রয়েছি।

এবিষয়ে এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ভাই ও সোনামসজিদ স্থলবন্দর সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ পলাশের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মেশবাহুল আলম মেসবাহ, মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম ইমরান খান, চা দোকানদার মনিরুলের ছেলে রাব্বানী।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল করিম, মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামীম রেজাসহ স্থানীয় অর্ধশতাধিক গ্রামবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31