ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের কামড়ে সম্রাট হোসেন (২০) নামের এক যুবক মারা গেছে । সে উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কাজি আনোয়ার হোসেন লিটনের ছেলে।
জানা যায়, সম্রাট গত বুধবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে ঘুমাচ্ছিল। রাত প্রায় দেড় টার দিকে বিষধর সাপ তার পায়ে দংশন করে। এ সময় সে সাপের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news