IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারী পরিচয়দানকারী আটক

রাজশাহীতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারী পরিচয়দানকারী আটক

ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সেক্রেটারী আশরাফ সিদ্দিকী বিটুর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় এক যুবককে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত হলো রাজশাহী জেলার দূর্গাপুর থানার বেলঘড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাজ্জাদ আলী (২৮)। বর্তমানে সে রাজপাড়া থানার কাজীহাটা গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলো। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন ও ১ টি ল্যাপটপ উদ্ধার হয়।

ঘটনা সূত্রে জানা যায়, মহিউদ্দিন মাহমুদ জয় অভিযোগ করেন আসামী সাজ্জাদ আলী দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সেক্রেটারী পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ফোন করে মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় রাজনীতিবিদ, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট চাকুরীর তদবীর ও অর্থ দাবীসহ বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করে আসছিলো।

গত ২৭ জুলাই আসামী সাজ্জাদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মোবাইল ফোনে কল করে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সেক্রেটারী আশরাফ সিদ্দিকী বিটু পরিচয় দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনার তারিখ জানতে চাই এবং দ্রুত কমিটি ঘোষনার নির্দেশ দেয়ার পাশাপাশি মহিউদ্দিন মাহমুদ জয়কে কমিটিতে না রাখার জন্য হুমকি দেয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়।

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী ও তার টিম উক্ত অভিযোগের সত্যতা যাচাই করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে।

বৃহস্পতিবার ২৯ জুলাই দিবাগত রাত ১২.৩০ টায় সাইবার ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এসআই মকবুল হোসেনের টিম গোপন সংবাদ মারফত অভিযান পরিচালনা করে আসামী সাজ্জাদকে তার ভাড়া বাড়ী হতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31