ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার ল²ীপুর মোড়ে রেড ক্রিসেন্টের সিটি ইউনিট চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ১২ জুলাই থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৩০০ করে প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম রবু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা বাবু।
আরও উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, রাজশাহী মহানগর যুবলীগের উপ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান দীপন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।


