ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ডোবা থেকে এক বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার জাহেদা হাসপাতাল সংলগ্ন বনপাড়া-পাবনা মহাসড়কের পাশে ডোবায় লাশ দেখতে পেয়ে এক পথচারী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮ টার দিকে খবর পেয়ে ডোবা থেকে অজ্ঞাত এক বৃদ্ধা (৬০) মহিলার লাশ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। লাশটি নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানানো যাবে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news