ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী পুঠিয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার বাড়ি উপজেলার জিউপাড়া-বগুড়াপাড়া গ্রামে।
বেলাল হোসেন গত কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। শুক্রবার (৩০ জুলাই) ভোররাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার পরিবারে স্ত্রী ৪ সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক জাতীয় পার্টির সাংসদ অধ্যাপক আবুল হোসেন। তিনি বলেন, বেলাল হোসেন অত্যান্ত ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে দলের পক্ষ থেকে পরিবারের প্রতি শোক জানানো হয়েছে এবং গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।


