ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : গত ২৯ জূলাই ও ৩০ শে জুলাই বিভিন্ন অনলাইন, স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় বদলগাছীতে গ্রামের রাস্তায় বাঁশের বেড়া অর্ধশতাধিক অসহায় পরিবারকে গৃহবন্ধি করে রেখেছে কয়েকজন ব্যক্তি শিরোনামে সংবাদ প্রকাশের পর বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলামের হস্তক্ষেপে উঠে গেলে গ্রামের রাস্তার সেই বাঁশের বেড়া।
বদলগাছী থানার আতিকুল ইসলাম বলেন, সংবাদটি বিভিন্ন অনলাইন, স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশ পাওয়ার পর বিষয়টি আমার নজরে আসে। নিউজটি সম্পূর্ণ পরে গ্রামে অসহায় ব্যক্তিদের কথা বিবেচনা করে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। এবং দফায় দফায় তাঁদের সাথে কথা বলে ৩০ শে জুলাই বিকেলে গ্রামের রাস্তার বাঁশের বেড়া গুলি উঠিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নের উত্তর মিঠাপুরের কাঁটলতলী নামক গ্রামের আমিনুর ইসলাম, সুলতান হোসেন, বিদ্যুৎ হোসেন, রশিদুল ইসলাম ও হাসিদুল ইসলাম মিলিত হয়ে গ্রামের মানুয়ের যাতায়াতের রাস্তাগুলোতে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছিলেন। আর এর ফলে ঐ গ্রামের প্রায় ৫০ টি পরিবার গত ঈদুল ফিতর হতে ঈদুল আযহা পর্যন্ত গৃহবন্ধি হয়ে পড়ে।
ঐ গ্রামে যাতায়াতের রাস্তা থেকে বাঁশের বেড়া গুলি তুলে দেওয়ায় এলাকার শত শত লোক বদলগাছী থানার (ওসি) আতিকুল ইসলাম ও বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


