ধূমকেতু প্রতিবেদক, নাটোর : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ৫৯ তম জন্মদিন উপলক্ষে খাদ্য বিতরণ করেন দলের নেতাকর্মীরা।
শনিবার দুপুর বারোটার দিকে নাটেরে দোলিয় অস্থায়ী কার্যালয় আলাইপুরে দুলুর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
সেখানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন, সদস্যসচিব রহিম নেওয়াজ, শহর বিএনপির আহ্বায়ক বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেনসহ বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে শহরের বিভিন্ন স্থানে দুঃস্থ অসহায মানুষদের মাঝে সহস্রাধিক রান্না করা উন্নত প্যাকেট খাবার ও বোতলজাত পানি বিতরণ করা হয়।


