IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় হত্যা মামলার আসামী তানভীর গ্রেপ্তার

পত্নীতলায় হত্যা মামলার আসামী তানভীর গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার আসামী তানভীর আহমেদ (২২) কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পত্নীতলা থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ঈদুল আজহার পরের দিন বৃহস্পতিবার ২২ জুলাই উপজেলার খরাইল গ্রামের ফজলুর রহমান (৬৫) নামের এক প্রবীন ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ২৫ জুলাই নিহতের ছেলে রমজান আলী বাদী হয়ে একই গ্রামের নবিবুর রহমানের ছেলে তানভীর আহমেদ (২২) কে আসামী করে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। আসামী তানভীর ও নিহত ফজলুর রহমানের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। ঘটনার দিন সকাল সাড়ে ৬টায় ফজলুর রহমান বাড়ির পাশে মাচার উপর বসে ছিল। এ সময় তানভীর ধারালো কোদাল দিয়ে ফজলুর রহমানের উপর অতর্কীত হামলা চালায়। কোদালের এলোপাতাড়ি কোপে আহত ফজলুর রহমানের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার দাবী করেন।

থানায় মামলা দায়েরের পর থেকেই থানা পুলিশ আসামী আটকের চেষ্টা চালায়। গত শুক্রবার (৩০ জুলাই) তানভীর আহমেদকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।

এ বিষয়ে পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, তদন্তে কোদালের আঘাতের সত্যতা পাওয়া গেছে এবং রক্তমাখা কোদালটি জব্দ করা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31