ধূমকেতু প্রতিবেদক, পাবনা : বাংলাদেশ হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার উদ্যোগে দুইশো অসহায় সনাতন ধর্মালম্বিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে স্থানীয় জনকালী বাড়ি মন্দির প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা হিন্দু মহাজোটের আহ্বায়ক আশীষ কুমার বসাক, যুগ্ম সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমন, যুব মহাজোটের আহবায়ক শুভ বসাক, সদস্যসচিব প্রসাদ দাস, ছাত্র মহাজোটের আহবায়ক শুভ মজুমদার ও সদস্যসচিব অনিক সাহা প্রমূখ অংশ নেন।
প্রতিজনকে চাউল, ডাল, তেল,আটা, আলু, সাবান ও মাস্ক প্রদান করা হয়।


