ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রী (২০) কে ধর্ষণের অভিযোগে এক কলেজ ছাত্রকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহেল রানা জানান, শনিবার রাতে উপজেলার চৌডালা এলাকার ওই কলেজ ছাত্রীর বাড়ি থেকে কলেজ ছাত্র গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়ার আঃ মজিদের ছেলে ইব্রাহিম (২২) কে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা। পরে তাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়। ওই কলেজ ছাত্রীর অভিযোগ, ইব্রাহিম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছে।
এ ঘটনায় রোববার গোমস্তাপুর থানায় সে মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে ৷
এদিকে,ওই কলেজ ছাত্রীর ডাক্তারী পরীক্ষা রোববার সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।


