IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়িপেটা

কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়িপেটা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের রাইফেল ক্লাবের সামনে প্রকাশ্যে এক ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয়েছেন শহিদুর রহমান নামের সেই ঠিকাদার।

সোমবার (০২ আগস্ট) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের রাইফেল ক্লাব এলাকায় হামলার ঘটনা ঘটেছে।

শহিদুর রহমান বলেন, ‘আমি প্রথম শ্রেণীর ঠিকাদার। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। গত কয়েক মাস আগে মিরপুর উপজেলায় সড়কের ৭ কোটি টাকার একটি টেন্ডার ছিলো। আমি টেন্ডারে অংশ গ্রহণ করি। টেন্ডারে অংশ নেয়ার আগে থেকেই আমাকে হুমকি দেয়া হয়। আমি যেন এ কাজে সিডিউল ক্রয় না করি। এছাড়াও টেন্ডারে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা আমাকে হুমকি দিয়ে আসছিলো।’

তিনি আরও জানান, ‘সোমবার (০২ আগস্ট) বেলা ১২টার দিকে শহরে আসি ব্যাক্তিগত কাজে। শহরের রাইফেল ক্লাব এলাকায় অবস্থান করছিলাম। একটি দোকানে বসে চা পান করছিরাম। এ সময় হঠাৎ করেই ১০ থেকে ১৫জন ব্যাক্তি হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ঘিরে ধরে। তাদের বেশির ভাগের হাতে হাতুড়ি ছিলো। তারা ধরে আমার দুই পায়ের হাটুতে হাতুড়ি দিয়ে বেদম পেটাতে শুরু করে। এরপর আমি বাঁচতে দৌড় দিই। তারপরও আমাকে তারা তাড়া করে পেটাতে থাকে শরীরের নানা স্থানে। সড়কসহ আশেপাশে লোকজন থাকলেও তারা ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পাইনি। আমার হাঁটু তেথলে গেছে। পিঠে ও বুকেও লেগেছে।’

স্থানীয়রা জানান, হামলাকারীরা বেশিরভাগই মজমপুর এলাকার বাসিন্দা। তারা স্থানীয় এক নেতার ক্যাডার এরা। বেশিরভাগই মুখে মাস্ক পরা ছিলো। ভয়ে কেউ তাদের বাঁধা দেয়নি।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বলেন, ‘এমন হামলার কথা আমার কানে আসেনি। হামলা বা মারপিটের বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31