ধূমকেতু প্রতিবেদক, পাবনা : ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে পাবনার তিনটি হাসপাতালে ৩২টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল এগারোটায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রকৌশলী আব্দুল আলীমের সহযোগিতায় চাটমোহর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১২টি, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১০টি এবং ফরিদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।


