IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ফেরাতে ৫ দাবি রাবি শিক্ষকদের

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ফেরাতে ৫ দাবি রাবি শিক্ষকদের

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধারে ৫ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির রুটিন উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলামের কাছে দাবিগুলো জানানো হয়।

দাবি জানিয়ে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বিভিন্ন অনিয়মের কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকেও দারুণভাবে বিব্রত করেছে। কোভিড-১৯ মহামারীর কারনে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্য ক্রম বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষতিও হয়েছে বেশ। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধারে ৫ দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলো হলো, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাদ্দ বৃদ্ধি, শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষক নিয়োগ একই সাথে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নীতিমালা তৈরিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

দাবিগুলোর বিষয়ে জানতে চাইলে রাবি উপাচার্য (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কল্যাণার্থেই শিক্ষকরা দাবিগুলো জানিয়েছেন। এরই মধ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীদের ভ্যাকসিনেটেড করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি দাবিগুলোর ব্যাপারেও দ্রুতই উদ্যোগ নিবে প্রশাসন বলে জানান তিনি। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হওয়ার জন্য শিক্ষকদের থেকে সহযোগিতা কামনা করেন তিনি। প্রগতিশীল শিক্ষক সমাজের কাছে আমাদের বিশেষ দাবি তারা বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহযোগিতা ও দিক নির্দেশনা দিয়ে যাবেন। এতে বিশ্ববিদ্যালয়ের হৃত গৌরব ফিরিয়ে আনা সহজ হবে বলে জানান।

এতে স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির ১৬ জন সদস্য। স্বাক্ষর করেছেন, অধ্যাপক ড. তারিকুল হাসান, ড. জাহাঙ্গীর আলম সাউদ, সৈয়দ আলী রেজা অপু, আ ন ম ওয়াহিদ, শহিদুল আলম, ড. প্রদীপ কুমার পাণ্ডে, তানজিমা জোহরা হাবিব, ড. জাহানুর রহমান, ড. এক্রাম উল্লাহ, মিজানুর রহমান, শাহরিয়ার জামান, ওমর ফারুক সরকার, আব্দুল্লাহ আল মামুন, নাসিমা আখতার, আসাবুল হক, ড. আবু জাফর তৌহিদুল ইসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31