IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়িপেটা, আটক ৩

কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়িপেটা, আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ঠিকাদারকে হাতুড়ি পেটার ঘটনার সাথে জড়িত তিন জনকে র‌্যাব আটক করেছে।

মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এদেরকে আটক করে। কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাতিয়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে মোকাদ্দেস হোসেন (৪১), শহরের চৌড়হাসের মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম বিল্টু (৪৫) এবং শহরের পূর্ব মজমপুর এলাকার সকাল-সন্ধ্যা গলির শওকত ইসলামের ছেলে জহুরুল ইসলাম (২৮)।

র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার মোহাম্মদ ইলিয়াস খান তিনজনকে আটকের এই ব্যাপারে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা ঠিকাদার শাহিদুর রহমান মিন্টুকে হামলার কথা স্বীকার করেছে। একই সাথে হামলার পরিকল্পনাকারী এবং হুকুমদাতা হিসেবে স্থানীয় দু’জন রাজনৈতিক নেতসহ আরো কয়েকজনের নাম বলেছে। এ বিষয়ে মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। র‌্যাব জানায়, ভয়ে নির্যাতনের শিকার ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু প্রথমে মামলা করতে রাজি না হলেও পরে অভয় দেয়ায় তিনি এ ঘটনায় থানায় মামলা করতে রাজি হয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ঠিকাদারকে নির্যাতনের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার বাদি হচ্ছেন নির্যাতনের শিকার ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু।

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া এলজিইডি অফিসের সামনেই প্রকাশ্য দিবালোকে ঠিকাদার শাহিদুর রহমান মিন্টুকে (৪৮) একদল সন্ত্রাসী হাতুড়ি পেটা করে। ঠিকাদারকে হাতুড়ি পেটার এই দৃশ্য সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। নির্যাতনের শিকার ওই ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু (৪৮) কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুড়িয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি শহরের পুলিশ লাইন্সর সামনে বাসা ভাড়া থাকেন।

ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু জানান, তিনি একজন প্রতিষ্ঠিত ঠিকাদার। দীর্ঘদিন ধরে তিনি ঠিকাদারি কাজ করে আসছেন। এলজিইডি,সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসিসহ প্রায় সব দফতরেরই তাঁর নিজ নামে লাইসেন্স রয়েছে।

হামলার কারণ হিসেবে তিনি জানান, কুষ্টিয়া এলজিইডি’র অধীনে প্রায় ৭ কোটি টাকার মিরপুর সড়কের ঘোড়ামারা আরএসডি হতে পোড়াদহ জিসি ভায়া মসেন রোডের দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল চলতি বছরের ৩ মার্চ। কাজটি তিনি না পেলেও দরপত্র দাখিল করার পর থেকেই কুষ্টিয়ার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একজন ঠিকাদার তাঁকে মুঠোফোনে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলেন। হুমকির কারণে তিনি গত তিন মাস ধরে মিরপুর উপজেলার কুর্শা মসজিদ হতে সুতাইল জোড়া ব্রীজ রোড পর্যন্ত এলজিইডি’র প্রায় এক কোটি টাকার রাস্তার কাজ শুরু করতে পারছেন না বলেও জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31