ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সুফিয়ান গুরুতর আহত হয়ে নাচোল হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন। সুফিয়ান বাদী হয়ে নাচোল থানায় একটি অভিযোগ করেছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা ১৫ মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্বরে দৈনিক প্রভাতি খবরের নাচোল প্রতিনিধি ও দৈনিক আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আবু সুফিয়ান পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদ চত্তরে গেলে কিছু বুঝে উঠার আগে ওঁত পেতে থাকা নাচোল ইসলামপুর গ্রামের সায়েরা খাতুন মালা (অবসর প্রাপ্ত সেবিকার) ছেলে সাংবাদিক আবু সুফিয়ানকে মোটর সাইকেল থেকে জোরপূর্ব নামিয়ে জনিসহ অজ্ঞাতনামা ১০/১২ সন্ত্রাসি লাঠি সোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে জনি লোহার রড দিয়ে সাংবাদিক সুফিয়ানকে হত্যার উদ্যোশে মাথায় ও বুকে আঘাত করলে গুরুতর জখম হয়। ওই সময় তার বুক পকেটে থাকা ৯,৫৫০ টাকা ও একটি স্যামসাং এম-৩০-এস স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। পরে সাংবাদিক সহকর্মী ও স্থানীরা তাকে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
আরও জানা যায়, জনি মাদকসেবী ও মাদক বিক্রেতা হিসাবে পরিচিত। সে চাাঁদাবাদিসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। ইতিমধ্যে সে বিভিন্ন মামলায় জেল খেটেছে। বর্তমানে কিশোর গ্যাংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। এ বিষয়ে জনির সঙ্গে একাধিকবার মোবইল ফোনে মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি ।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।


