ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই তালুকপাড়া গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে ফারুক হোসেন (৫২)।
পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আবু জোবায়ের ও তার টিম গত ০৩ আগস্ট ২০২১ বিকেল পৌনে ৫ টার দিকে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দামকুড়া থানার শিতলাই তালুকপাড়া এলাকায় একজন ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় ঘটনাস্থলে পৌঁছে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তাদের দখল হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


