IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> সিরিজ জয়ের লক্ষে যা বললেন আফিফ

সিরিজ জয়ের লক্ষে যা বললেন আফিফ

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম ম্যাচে ২৩ রানের জয়ের নায়ক তরুণ নাসুম আহমেদ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিলেন তিনি।

এবার দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ৩১ বলে ৩৭ রানের হার না মানা এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারানোর ম্যাচে নায়ক হয়ে হাতে তুলেছেন ম্যাচসেরার পুরস্কার।

এমন উচ্ছ্বাসের দিনে এক ভিডিও বার্তায় আফিফ জানালেন, এখন লক্ষ্য সিরিজ জেতার।

তিনি বলেন, ‘অবশ্যই আমাদের প্রতি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। এখন সামনের ম্যাচ নিয়েও চিন্তা রাখছি। ওই ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সামনের ম্যাচও জেতার।’

দুই ম্যাচেই চার ইনিংসে রান করতে ব্যাটসম্যানদের গলদঘর্ম অবস্থা। দুই দলই টি-টোয়েন্টির স্বভাবসুলভ ব্যাট করতে পারেনি।

প্রথম ম্যাচে বাংলাদেশের ১৩২ এর লক্ষ্য পূরণে ১০৮ রানে থেমেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২১ রানের বেশি করতে পারেনি অসিরা। মূলত স্লো উইকেটের কারণে পরীক্ষা দিতে হচ্ছে ব্যাটসম্যানদের।

এ বিষয়ে আফিফ বলেন, ‘আসলে এখানে হোম কন্ডিশনে অবশ্যই বোলিংয়ের একটা সুবিধা থাকে। আমাদের বোলাররা সেই হোম কন্ডিশনের সুবিধাটা ভালোভাবে কাজে লাগাচ্ছে। মোস্তাফিজ ভাই ও শরিফুল, উইকেটের যে কন্ডিশন তার সঙ্গে খুব ভালো মানিয়ে বল করতে পেরেছে। উইকেটের কন্ডিশন অনুযায়ী বোলিং করায় তারা খুব ভালো করেছে। এছাড়া আমাদের ফিল্ডিং, ব্যাটিংও খুব ভালো হচ্ছে বলে পুরো টিম এফোর্ট হচ্ছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31