IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীর ৮৪ কেন্দ্রে টিকাদান শুরু শনিবার

রাজশাহীর ৮৪ কেন্দ্রে টিকাদান শুরু শনিবার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর ৮৪টি কেন্দ্রে আগামী শনিবার (৭ আগস্ট) থেকে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ থেকে ১২ আগষ্ট পর্যন্ত করোনার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রতিদিন ৩০০ জনকে মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। টিকাদান কেন্দ্রে বয়োজ্যষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। টিকাদান কার্যক্রম সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, মহানগরীতে ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। করোনার টিকাদান কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ১৮ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। টিকা নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

ক্যাম্পেইন চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র (স্থানঃ টিচার্স ট্রেনিং কলেজ), পুলিশ হাসপাতাল কেন্দ্র, আইডি হাসপাতাল কেন্দ্র, সিএমএইচ রাজশাহী কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

৩০টি ওয়ার্ডের করোনা টিকাদান কেন্দ্রগুলো হলো:
১নং ওয়ার্ডে গোলজারবাগ উচ্চ বিদ্যালয়, রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র। ২নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, নগরপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র। ৩নং ওয়ার্ডে ডি.বি আনোয়ারা স্কুল বহরমপুর, শিক্ষা স্কুল এন্ড কলেজ দাসপুকুর। ৪নং ওয়ার্ডে কেশবপুর ভেড়ীপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, ৪নং ওয়ার্ড কার্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র। ৫নং ওয়ার্ডে মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ সরকারি বালিকা বিদ্যালয়। ৬নং ওয়ার্ডে প্যারামেডিকেল ইন্সস্টিটিউট, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৭নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় (ঝাউতলা), ডায়াবেটিস হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট, নগর স্বাস্থ্য কেন্দ্র। ৮নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, গভঃ ল্যাবরেটরী হাই স্কুল। ৯নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, শাহ মুখদুম দরগা মাদ্রাসা। ১০নং ওয়ার্ডে হাতেম খাঁ কলাবাগান আজিজার রহমান সঃ প্রাঃ বিদ্যালয়, হাতেম খাঁ মুসলিম হাই স্কুল।

১১নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, গার্লস স্কুল, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১২নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, মসজিদ মিশন একাডেমী স্কুল, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৩নং ওয়ার্ডে দক্ষিণ দড়িখরবোনা প্রাথমিক বিদ্যালয়, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৪নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৫নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় (দড়িখরবোনা), শহীদ এ. এইচ. এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৬নং ওয়ার্ডে বখতিয়ারাবাদ শিশু বিকাশ প্রাক প্রাথমিক বিদ্যালয়, মথুরডাঙ্গা মহিলা কাউন্সিলরের কার্যালয়, আটকোষী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৭নং ওয়ার্ডের ওয়ার্ড কার্যালয়, নওদাপাড়া আওয়ামী লীগ অফিস, তিলোত্তমা স্বাস্থ্য কেন্দ্র। ১৮নং ওয়ার্ডে মেট্রোপলিটন ডিগ্রী কলেজ, অন্নদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় (ম্যাচ ফ্যাক্টরী), গোল্ডেন স্টার প্রি-ক্যাডেট স্কুল, আসাম কলোনী, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৯নং ওয়ার্ডে শিরোইল কলোনী ওয়ার্ড কার্যালয়, ছোটবনগ্রাম ওয়ার্ড কার্যালয়, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোটবনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২০নং ওয়ার্ডে কৃষ্ণকান্ত সঃ প্রাঃ বিদ্যালয় সুলতানাবাদ, রানীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়।

২১নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, সূর্যকণা স্কুল। ২২নং ওয়ার্ডে রাজশাহী বি.বি হিন্দু একাডেমী (২টি কেন্দ্র), ২৩নং ওয়ার্ডে শাহমুখদুম কলেজ, আহমদপুর সঃ প্রাঃ বিদ্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ২৪নং ওয়ার্ডে জাতীয় তরুন সংঘ একাডেমী, রামচন্দ্রপুর ও জনকল্যান সঃ প্রাঃ বিদ্যালয়, বাজেকাজলা। ২৫নং ওয়ার্ডে খাদেমুল ইসলাম বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ২৫নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় (তালাইমারী) ও সিটি হাসপাতাল। ২৬নং ওয়ার্ডে নামোভদ্রা সরকারী প্রাঃ বিদ্যালয়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (পদ্মা আবাসিক), ২৬নং ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র, শমসের মোন্ডলের মোড়। ২৭নং ওয়ার্ডে বালিয়াপুকুর বিদ্যানিকেতন ও ওয়ার্ড কার্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ২৮নং ওয়ার্ডে কাজলা সঃ প্রাঃ বিদ্যালয়, ধরমপুর সমসের মোল্লা বেসরকারী প্রাঃ বিদ্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ২৯নং ওয়ার্ডে ডাঁশমারী উচ্চ বিদ্যালয়, সিডিসি ক্লাসটার অফিস ও নগর স্বাস্থ্য কেন্দ্র। ৩০নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় ও রাজশাহী বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টার, ৩০নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31