IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি নীরো, সম্পাদক আউয়াল

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি নীরো, সম্পাদক আউয়াল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২০২৩ সাল) মেয়াদী নির্বাচনে দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত ভাবনা’র সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাফেটরিয়া মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নির্বাচনে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাহী পরিষদের নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন : সিনিয়র সহ সভাপতি দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী, সহ সভাপতি অনলাইন নিউজ পোর্টাল মতিহার বার্তা ডটকমের সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়’র রাজশাহী ব্যুরো চীফ ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চীফ রিপোর্টার মঈন উদ্দিন ও দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের কাগজের রাজশাহীর স্থানীয় সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের রাজশাহী জেলা প্রতিনিধি ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময় ও অনলাইন নিউজ পোর্টাল রাজশাহীর সময় ডটকম’র চীফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সময়ের কাগজের ফটোসাংবাদিক ফায়সাল হোসেন। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, দৈনিক খোলা কাগজের ফটোসাংবাদিক মোজাম্মেল হক রনি ও দৈনিক রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার কুরবান আলী শাওন।

এর আগে রাজশাহী মহানগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্য সাংবাদিকদের সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মহানগর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্রের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। এছাড়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে রাজশাহী মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র অনুযায়ী- উপস্থিত সদস্য সাংবাদিকদের সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী ছিলেন না। ফলে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। তিন সদস্যের নির্বাচন কমিটি এই নির্বাচন পরিচালনা ও নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের আহ্বায়ক এসএম আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্য সদস্য উপস্থিত ছিলেন। চলমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য, মর্যাদা, সৌহার্দ্য-সম্প্রীতি বজায়, নিরাপত্তা নিশ্চিত ও ন্যায় সংগত অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকার অঙ্গীকার নিয়ে গত ১৯ জুলাই ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে রাজশাহী মহানগর প্রেসক্লাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31