ধূমকেতু প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ করেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রমজান আলী জনি।
বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে নগরীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, জনস্বাস্থ্য প্রকৌশলী ভবন, সিএন্ডবি মোড়, সার্কিট হাউস ও শিশু একাডেমিতে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোপাল মজুমদার অপু, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইনজামামুল হক কানন ও সাধারণ সম্পাদক তালিব হাসান মুরাদ, মহানগর ছাত্রলীগ নেত্রী শ্রাবনী আক্তার নিশা, নিউ গভঃ ডিগ্রী কলেজ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তাহমিদ আহমেদ অনিক প্রমুখ।


