IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ধামইরহাটে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ মোকাবিলায় করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সিনোফার্মের ভেরোসেল নামক করোনা প্রতিরোধক টিকা আজ থেকে সারাদেশ ব্যাপী প্রদান করা হচ্ছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় ধামইরহাট সরকারি এম এম কলেজে ও পরে উমার ইউনিয়নের ওয়ার্ডবাসীদের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।

এসময় সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষে ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমানের নেতৃত্বে একাধিক স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে দেখা গেছে, পাশাপাশি উমার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজহারুল ইসলাম সু-শৃঙ্খল ভাবে টিকা নিতে টিকাকেন্দ্রে সহযোগিতা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, ওসি আবদুল মমিন, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ, মেডিকেল অফিসার জহুরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, আলতাব হোসেন, একরামুল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক হারুন আল রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ডসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ অন্যান্য ইউনিয়নে টিকাদান কার্যক্রম পরিদর্শণ করেন।

স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে ৬শত করে ৮টি ইউনিয়নে মোট ৪ হাজার ৮শত টিকা ও ধামইরহাট পৌরসভায় ৯শত টিকা প্রদান করা হবে। আগামী ১৪ আগস্ট থেকে গনটিকা দিবে স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য টিকাদান সম্পন্ন করতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী ঢাকাস্থ্য ধামইরহাট-পতœীতলা কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন ফ্রিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে সহযোগিতা করে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31