IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানাল ব্রাজিল দূতাবাস

বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানাল ব্রাজিল দূতাবাস

ধূমকেতু নিউজ ডেস্ক : ফুটবলে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক অগণিত। অনেকে এ দুই দলের এতোটাই পাঁড়ভক্ত যে, বাড়ি-ঘর, প্রিয় বস্তু লাতিন আমেরিকার দেশ দুটির পতাকার রঙে রাঙিয়ে ফেলেন।

দল দুটি কোনো ম্যাচ জিতলে দেশের বিভিন্ন কোণায় মিছিলও বের হয়।

ম্যাচ বিশ্লেষণ নিয়ে চায়ের কাপে ঝড় ওঠে। আবার কথাকাটি থেকে হাতাহাতির ঘটনাও ঘটে।

১৫ হাজার কিলোমিটার দূরের দেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল নিয়ে এতো উন্মাদনার বিষয়ে খোঁজখবর রাখে লাতিন আমেরিকার দেশ দুটিও।

কোপা আমেরিকার শিরোপা হারানোয় বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের হতাশার বিষয়টিও টের পেয়েছে ব্রাজিল দূতাবাস।

তবে শনিবার টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবলে স্পেনকে হারিয়ে সোনা জিতেছে ব্রাজিল। ব্রাজিলের এই সাফল্যে বাংলাদেশে যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে গেছে তা উপলব্ধি করেছে ব্রাজিল দূতাবাস।

যে কারণে ব্রাজিলের এই স্বর্ণ জয়ে বাংলাদেশিদের উল্লাসে সন্তুষ্ট প্রকাশ বাংলাদেশের ব্রাজিলের সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দে অলিভেইরা জুনিয়র।

ব্রাজিলের এই স্বর্ণ জয়ে বাংলাদেশিদের উল্লাসে সন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষ ব্রাজিলকে হৃদয় থেকে ভালোবাসে। জাতীয় দল, অলিম্পিক এমনকি ব্রাজিল যুব দলের জন্যও বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের সমান সমর্থন থাকে। কোপায় যেমন ব্রাজিল সমর্থন পেয়েছিল অলিম্পিকেও ব্রাজিলের প্রতি বাংলাদেশের ছিল অকুণ্ঠ সমর্থন। ব্রাজিলের অলিম্পিক ফুটবলের স্বর্ণজয়ে আমি ব্রাজিল দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। বিশ্বের আর কোনো দেশ ব্রাজিলকে বাংলাদেশের মতো এভাবে সমর্থন করে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31