ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
এদিন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে শারীরিক দূরত্ব বজায় রেখে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ-শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন, স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
অন্যদিকে, উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের (ইউপি) প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হবে।
স্থানীয় সাংসদের পক্ষ থেকে উপেজলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এসব কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট ইউনিটের সকল নেতা এবং কর্মী-সমর্থকদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন।


