IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> দুই বছর পরপর বিশ্বকাপ চান আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

দুই বছর পরপর বিশ্বকাপ চান আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

ধূমকেতু নিউজ ডেস্ক : ভক্ত-সমর্থকদের আরও বেশি আনন্দ দেয়ার জন্য দুই বছর পরপর ফুটবল বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছে ফিফা। এই পরিকল্পনার পক্ষে-বিপক্ষে মত রয়েছে অনেক। এই আলোচনায় এবার যোগ দিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাচেরানো। যিনি নিজের ভোটটা দিয়েছেন ফিফার পক্ষে।

বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের জাতীয় দলের জার্সিতে আরও ঘন ঘন দেখার জন্যই মূলত দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের কথা চিন্তা করছে ফিফা। এটি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। এখনও পর্যন্ত সিদ্ধান্তের পর্যায়ে যায়নি আলোচনা। তবে এরই মধ্যে বিশ্বের ফুটবলপ্রেমীরা দুই ভাগে বিভক্ত এ পরিকল্পনাকে ঘিরে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বেশিরভাগ জাতীয় দলের ফুটবল ফেডারেশনই দুই বছর পরপর বিশ্বকাপের পক্ষে। এছাড়া বিখ্যাত কোচ আর্সেন ওয়েঙ্গার, যিনি বর্তমানে ফিফার ফুটবল ডেভেলপমেন্টের প্রধান; তিনিও দুই বছর পরপর বিশ্বকাপের পক্ষে জনমত গঠন করে চলেছেন।

সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনার সাবেক অধিনায়ক মাচেরানোকেও সঙ্গে পেলেন ইনফান্তিনো-ওয়েঙ্গাররা। প্রাথমিকভাবে মাচেরানোও এই পরিকল্পনায় রাজি ছিলেন না। তবে ওয়েঙ্গারের সঙ্গে বিশদ আলোচনা করে তিনিও এখন চান, বিশ্বকাপ যেন দুই বছর পরপরই হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাচেরানো বলেছেন, ‘প্রথমবার আমি যখন এটি শুনেছি, আমার কাছে অদ্ভুত লেগেছে। কারণ আমরা সাধারণত চার বছর পরপর বিশ্বকাপ দেখে অভ্যস্ত। তবে ফুটবলের সবচেয়ে বড় আসরের জন্য চার বছর অপেক্ষা করা অনেক লম্বা সময়।’

তিনি আরও বলেন, ‘আমি এটি নিয়ে আরও ভেবেছি। এ বিষয়ে আর্সেন ওয়েঙ্গারসহ আরও কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। ওয়েঙ্গার একজন সত্যিকারের ফুটবল ব্যক্তিত্ব এবং তার সুনির্দিষ্ট লক্ষ্য-পরিকল্পনা রয়েছে। আমি আশাবাদী তার অভিজ্ঞতা খেলাটির অগ্রযাত্রায় অনেক সাহায্য করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31