IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> বাবর-ফাওয়াদের ব্যাটে শক্ত অবস্থানে পাকিস্তান

বাবর-ফাওয়াদের ব্যাটে শক্ত অবস্থানে পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুতেই ব্যাট হাতে নেমে মহাবিপদে পড়ে পাকিস্তান। ২ রানে প্রথম ৩ উইকেট হারায় তারা। বিপদ থেকে দলকে টেনে তুলে পাকিস্তানকে ভালো অবস্থায় যাবার পথ দেখান অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। এতে প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৪ উইকেটে ২১২ রান করেছে পাকিস্তান। বাবর ৭৫ রানে আউট হন। ৭৬ রানে আহত অবসর নেন ফাওয়াদ।

গতরাতে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নামা পাকিস্তানকে মহাবিপদে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কেমার রোচ ও জেইডেন সিলেস। প্রথম ২৩ বলে পাকিস্তানের তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রোচ ও সিলেস।

ওপেনার আবিদ আলিকে ১ ও আজহার আলিকে শুন্য রানে শিকার করেন রোচ। আরেক ওপেনার ইমরান বাটকে ১ রানের বেশি করতে দেননি সিলেস।
২ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন বাবর ও ফাওয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলে প্রথম ও দ্বিতীয় সেশনে অবিচ্ছিন্ন থাকেন এ জুটি।

এই জুটি ভাঙ্গতে সর্বাত্মক চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তবে দলীয় ১৬০ রানে পায়ে ক্র্যাম্প করে আহত অবসর নিয়ে প্যাভিলিয়নে ফিরেন ফাওয়াদ। বাবরের সাথে চতুর্থ উইকেটে ১৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ফাওয়াদ। ১১টি চারে ১৪৯ বলে ৭৬ রান করেন তিনি। ফাওয়াদ প্যাভিলিয়নে ফিরে যাবার পর আউট হন বাবর। রোচের তৃতীয় শিকার হওয়ার আগে ১৩টি চারে ১৭৪ বলে ৭৫ রান করেন পাকিস্তান অধিনায়ক।

দলীয় ১৬৮ রানে বাবরের আউটের পর জুটি বাঁধেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ। আলো স্বল্পতার কারনে দিনের খেলা শেষ হবার আগ পর্র্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। জুটিতে ৪৪ রান তুলেছেন তারা। রিজওয়ান ২২ ও ফাহিম ২৩ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের রোচ ৩টি ও সিলেস ১টি উইকেট নিয়েছেন।

প্রথম টেস্ট ১ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31