IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> মেসিবিহীন যুগে দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট বার্সার

মেসিবিহীন যুগে দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট বার্সার

ধূমকেতু নিউজ ডেস্ক : মেসিবিহীন যুগের শুরুটা দুর্দান্ত জয়ে হলেও দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে কোনোমতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রোনাল্ড কোম্যানের দল।

ম্যাচে বল দখলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল বার্সা (৬৮ ভাগ)। কিন্তু মুহূর্মুহূ আক্রমণে তাদের রক্ষণকে তটস্থ করে রাখে বিলবাও। স্বাগতিকরা ১৬টি শট নিয়েছে, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৯ শটের ৩টি লক্ষ্যে রাখতে পেরেছিল বার্সা।

ম্যাচের ৫০ মিনিটে ইনিগো মার্তিনেসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ৭৫ মিনিটে সমতা ফেরান মেমফিস ডিপাই। দুই দলই ক্রসবার দুর্ভাগ্য দেখেছে এই ম্যাচে। শেষ সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া।

সন্দেহ নেই, লিওনেল মেসি চলে যাওয়ায় হন্যে হয়ে নতুন একজন হিরো খুঁজছে বার্সা। দেপাইয়ের ওপর বড় আশা রাখতেই পারেন সমর্থকরা। ক্লাবের হয়ে নিজের প্রথম গোলটি পেয়েছেন এই ডাচ ফরোয়ার্ড। ভাগ্য সাহায্য করলে হলে আরেকটি গোল তুলে নিয়ে দলকে জেতাতেও পারতেন।

বিলবাও এই ম্যাচে সহজেই বার্সার দুর্বলতা বের করে ফেলে। ম্যাচ শুরুর পর থেকেই ইনাকি উইলিয়ামস আর ওহিয়ান সানসেট বার্সার রক্ষণকে চাপে ফেলে দেন। সানসেটের দারুণ এক প্রচেষ্টা ক্রসবারে না লাগলে জয়ও পেতে পারতো বিলবাও।

প্রথমার্ধের মাঝপথে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন বার্সার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। তার বদলি হিসেবে নামা রোনাল্ড আরাওজো দারুণ এক গোল করলেও সেটি বাতিল হয়ে যায় মার্টিন ব্রেথওয়েটের করা ফাউলে। ঘটনাবহুল ম্যাচটি শেষপর্যন্ত ড্রয়েই নিষ্পত্তি হয়েছে। তবে জয়ের পর এক পয়েন্ট পাওয়ায় তালিকার শীর্ষে উঠে গেছে বার্সা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31