IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী-ছেলের আত্মহত্যা

মহাদেবপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী-ছেলের আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী ও ছেলে একসাথে গ্যাস বড়ি সেবন করে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশ উপজেলা সদরের হাসপাতাল মোড় কলাবাগান এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বীরেন কুমার মন্ডলের স্ত্রী শেফালী রাণী মন্ডল (৪৮) ও তার ছেলে সুজন কুমার মন্ডল (২৭)।

বীরেন মন্ডল জানান, দুপুর ১২টায় তার স্ত্রী তাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় যেতে বলেন। অন্যথায় তিনি বিষ পান করবেন বলে হুমকি দেন। বাসায় ফিরে তার স্ত্রী ও ছেলেকে অসুস্থ্য অবস্থায় দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা গ্যাস বড়ি সেবন করেছেন বলে জানান। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়। তার স্ত্রীকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বীরেন মন্ডল পরকীয়ায় জড়িত ছিলেন। এরআগে এ বিষয়ে তাকে মোটা অংকের জরিমানাও গুণতে হয়েছে। পরকীয়ার জেরেই এই আত্মহত্যা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। প্রায় এক যুগ আগে ছেলে সুজন মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হলে তখন থেকে তার মা ই তাকে তুলে খাওয়াতেন। ধারনা করা হচ্ছে যে, তার মা নিজে গ্যাস বাড়ি সেবন করে তার ছেলেকেও সেবন করান।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31