IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন
Home >> রাজনীতি >> গোদাগাড়ী উপ নির্বাচনে মেয়র পদে ৫ জনের মনোনয়ন দাখিল

গোদাগাড়ী উপ নির্বাচনে মেয়র পদে ৫ জনের মনোনয়ন দাখিল

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী ও জেলা পরিষদের সদস্য রবিউল আলম, স্বতন্ত্র প্রার্থী ও পৌর বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া রুলু, স্বতন্ত্র প্রার্থী ও পৌরসভার সাবেক মেয়র জামায়াত নেতা আমিনুল ইসলাম, প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর স্ত্রী জান্নাতুল ফেরদৌস নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন রিটানিং অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

বিকেল ৩ টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী অয়েজ উদ্দীন বিশ্বাস মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কাকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। এর আগে স্বতন্ত্র প্রার্থীরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মশিউর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ৭ অক্টোবর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০২১ সালের ১৮ এপ্রিল ভারতের একটি হাসপতালে গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবুর মৃত্যু হলে পদটি শুন্য হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31