IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> বিজয়ের কৃতিত্বের দাবি তালেবানের

বিজয়ের কৃতিত্বের দাবি তালেবানের

ধুমকেতু নিউজ ডেস্ক : দুই দশক পর ক্ষমতায় আসতে না আসতেই, নতুন সরকার গঠন নিয়ে তালেবান নেতাদের মধ্যে বিভক্তির গুঞ্জন উঠেছে।

তালেবান জৈষ্ঠ কর্মকর্তাদের একটি সূত্র বিবিসিকে জানায়, নতুন সরকারের কাঠামো কেমন হবে তা নিয়ে বড় ধরনের বিরোধ শুরু হয়েছে আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনে।

সূত্রটি জানিয়েছে, তালেবানের সহ প্রতিষ্ঠাতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বড়দারের সাথে তর্কে জড়িয়েছিলেন নতুন মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী খলিল উর রহমান হাক্কানী। গেল সপ্তাহে এই কথা কাটাকাটির ঘটনায়, এক পর্যায়ে দুজনেই বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন বলেও জানা যায়।

জানা গেছে, বড়দার মনে করেন সরকার গঠনে কূটনীতির ওপর বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন। আর এজন্য কূটনৈতিক নেতাদেরই প্রাধান্য দেয়া দরকার। অপরদিকে হাক্কানী বলছেন, যুদ্ধ দিয়ে এসেছে যে জয়, সেখানে যোদ্ধাদেরই প্রাধান্য প্রয়োজন।

বড়দারই প্রথম তালেবান নেতা যিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি কথা বলার ক্ষমতা রাখেন। অপরদিকে যোদ্ধা হাক্কানী, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে শুধুমাত্র জঙ্গি নেতা হিসাবেই পরিচিত। তাই তাদের মতাদর্শের পার্থক্যের ভিত্তিতে বিভক্তি এসেছে তালেবানে। যা সরাসরি প্রভাব ফেলছে নতুন সরকার গঠনে।

এই বাকবিতণ্ডার পর থেকেই প্রকাশ্যে নেই বড়দার। অপারদিকে গেল এক মাস ধরেই অনুপস্থিত আরেক তালেবান সর্বোচ্চ নেতা এবং অন্তবর্তীকালীন সরকারের উপ-প্রধানমন্ত্রী হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

দুই শীর্ষ নেতার অনুপস্থিতিতে বিভিন্ন প্রশ্ন উঠেছে আফগান নাগরিকদের মনে। বড়দার এবং আখুন্দজাদা বেঁচে আছেন কিনা এনিয়েও সোশ্যাল মিডিয়ায় সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

তবে তালেবানের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে যে কাবুল ছেড়ে বর্তমানে কান্দাহার শহরে অবস্থান করছেন বড়দার। সোমবার তিনি ভালো আছেন জানিয়ে একটি অডিও বার্তাও দিয়েছেন, যা তালেবানের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা হয়। যদিও এই রেকর্ডিং এর সত্যতা যাচাই করা যায়নি, যেকারণে সাধারণ মানুষের সন্দেহ কটেনি এখনও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31