IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> রাজস্থানের হয়ে খেলবে মুস্তাফিজ

রাজস্থানের হয়ে খেলবে মুস্তাফিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। মুস্তাফিজের দল রয়েছে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে, আর লোকেশ রাহুলের দল রয়েছে সপ্তম স্থানে। দুই দলেরই জয়ের সংখ্যা সমান। সাত ম্যাচে তিনটি জয় রয়েছে রাজস্থান রয়্যালসের, অন্যদিকে ৮ ম্যাচে তিনটি জয় পেয়েছে পাঞ্জাব কিংস।

এমনই পরিসংখ্যান নিয়ে আইপিএলের দ্বিতীয় ভাগে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে উভয় দল। গতরাতে সাকিব কলকাতার একাদশে সুযোগ না পেলেও আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে রয়্যালসের একাদশে থাকছেন মুস্তাফিজ। এমনটাই জানা গেছে ইএসপিএন ক্রিকইনফো সূত্রে।

এদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে আজকের লড়াইটা খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। অন্তত মুস্তাফিজদের জন্য আজকের ম্যাচটা প্রতিশোধের মঞ্চই বলা যায়। আগেরবার মুখোমুখিতে সাঞ্জু স্যামসনের সেঞ্চুরির পরও পাঞ্জাব কিংসের কাছে চার রানে হেরেছিল রাজস্থান। তবে শক্তির দিক দিয়ে পাঞ্জাবের চেয়ে তুলনামূলকভাবে পিছিয়েই পড়েছে মুস্তাফিজরা।

আইপিএলের প্রথম পর্বে দুই ইংলিশ তারকা জস বাটলার, বেন স্টোকসকে পেলেও এবার তাঁদের কাউকেই পাচ্ছে না রাজস্থান। তবে চার বিদেশির মধ্যে উদ্বোধনী জুটিতে জ্যাসয়ালের সঙ্গে থাকবেন ক্যারিবিয় তারকা এভিন লুইস। বাকি তিন জনের মধ্যে একাদশে থাকার সম্ভবনা রয়েছে লিয়াম লিভিংস্টোন, ক্রিস মরিস ও মুস্তাফিজুর রহমানের।

অন্যদিকে লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ওপেনিং জুটি ভাঙতে চাইবে না পাঞ্জাব। ফলে তিনে ব্যাট করবেন ক্যারিবিয় দানব ক্রিস গেইল। প্রথম ভাগে ব্যাট হাতে নিকোলাস পুরানের সময়টা ভালো না কাটলেও আজকের ম্যাচেও তার প্রতি আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। একাদশে দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা অজি পেসার নাথান এলিসকেও।

দুই দলের সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালসঃ যশবি জ্যাসয়াল, এভিন লুইস, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, রাইয়ান পরাগ, শুভম ডুবে, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান, চেতন শাকারিয়া/জয়দেব উনাদকাট।

পাঞ্জাব কিংসঃ লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন/আদিল রশিদ, রবি বিষ্ণই, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ শামি, নাথান এলিস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31