IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় আদালতের ১৪৪ ধারা বাস্তবায়নে বাঁধা

সিংড়ায় আদালতের ১৪৪ ধারা বাস্তবায়নে বাঁধা

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় আদালতের ১৪৪ ধারা বাস্তবায়নে গিয়ে বাধা ও মারপিটে আহত হয়েছে এক পুলিশ কর্মকর্তা। গত রোববার সকালে উপজেলার বিলদহরে এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর বাজারে মার্কেট নির্মাণ করে ওসমান গনি ফরদু ও শাহাবুদ্দিন নামের দুই সহোদর। তাঁরা মহিষমারী গ্রামের মৃত আছির উদ্দিন ওরফে তুলাই মোল্লার ছেলে। সীমানা সংক্রান্ত বিরোধে ২০২০ সালে নাটোর আদালতে মামলা করেন শাহাবুদ্দিন এর ছেলে রফিকুল ইসলাম। মামলার নম্বর ২৭৫পি/২০২০।

আদালত মামলার পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওসমান গনি ফরদুকে কাজ করতে নিষেধ করা হয়। সে নির্মাণ কাজ বন্ধ রাখে। এ দিকে ১০ রা সেপ্টেম্বর পুনরায় আদালত উভয় পক্ষের উপর নিষেধাজ্ঞা জারি করে। আদালতের আদেশ অমান্য করে ২৪ সেপ্টেম্বর কাজ শুরু করলে নিষেধ করা হয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর ভোর হতে পুনরায় কাজ শুরু করে ওসমান গনি।

পরে সিংড়া থানা পুলিশের এএসআই সানোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই শিবলী জামান, এসআই মাহবুব কবির, এসআই তবিবর রহমান ও এএসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ করতে নিষেধ করলে ওসমান গনি পুলিশ কর্মকর্তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে এএসআই সানোয়ার হোসেনের শার্টের কলার ধরে ধস্তাধস্তি করে এবং লোহার রড দিয়ে বাম পায়ে আঘাত করে ওসমান গনি। এসময় তাঁকে আটক করে পুলিশ। আটক ওসমান গনির বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আক্রমণ ও মারপিট জখম করার অপরাধে সিংড়া থানায় ১৮৮, ৩৫৩, ৩৩২ ও ৩৩৩ ধারায় মামলা দায়ের করেন এসআই মাহবুব কবির। মামলা নং ৩৮, তাং ২৬.০৯.২১।

গ্রেপ্তার ওসমান গনিকে আদালতে প্রেরণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠায়।

সোমবার সকাল ১১টায় বিলদহর বাজারে এএসআই সানোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন করেন গ্রেপ্তার ওসমান গনির পরিবারের সদস্য ও এলাকাবাসী।

ওসমান গনির স্ত্রী আর্জিনা বেগম বলেন, আদালত ১৪৪ ধারা জারি করলেও ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার নির্দেশে কাজ করি। পুলিশ কাজ বন্ধ করতে বললে না শুনায় আমার স্বামীকে মারধর করে। এএসআই সানোয়ার হোসেন টাকা দাবি করলে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে, আরো এক লক্ষ টাকা দাবি করেছে সে।

এএসআই সানোয়ার হোসেন বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে ওসমান গনির আঘাতে আহত হয়েছি। পরে সরকারি কাজে বাধা প্রদান করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে কোনো প্রকার মারধর করা হয়নি। আমার বিরুদ্ধে ঘুষ দাবির আনিত অভিযোগ মিথ্যা। তাঁরা কোনো প্রমাণ দিতে পারবে না।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে পুলিশ কর্মকর্তাদের লাঞ্চিত করে ওসমান গনি। পরে তাঁকে আটক করা হয়। আদালতের ১৪৪ ধারা অমান্য করে কাজ করা ও পুলিশ কর্মর্কতাদের লাঞ্চিত করার বিষয়টি আঁড়াল করতে তাঁরা একটি বানোয়াট ও মিথ্যা মানববন্ধন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31