IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> বিশ্বকাপের জন্য আইপিএল ছাড়লেন গেইল!

বিশ্বকাপের জন্য আইপিএল ছাড়লেন গেইল!

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটাতে এবং আসন্ন বিশ্বকাপের জন্য নিজেকে চাঙ্গা রাখতে চলমান আইপিলের বাকী অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল। পাঞ্চাব কিংসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেই জানাচ্ছে ইএসপিএন ক্রিকইনফো।

মূলত সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের আগে নিজেকে সতেজ ও চাঙ্গা করতেই আইপিএল ছাড়ছেন গেইল। ক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব।

গত দুই বছরে ধরে চলমান করোনাকালে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। অন্যদের মতো একই অবস্থা গেইলেরও। লম্বা সময় ধরেই জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলে চলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে গত মাসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন গেইল। এরপরেই আমিরাতে চলে যান আইপিএল খেলতে।

যেহেতু আইপিএলের পরপরই আরব ভূমিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই খেলতে হবে সবাইকে। তাই বিশ্বকাপের আগে নিজেকে সতেজ রাখতে জৈব-সুরক্ষা বলয় থেকে কিছুদিন দূরে থাকতে চান গেইল।

ইউনিভার্স বস বলেন, ‘গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। মানসিকভাবে এখন আমি নিজেকে সতেজ রাখতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলকে সাহায্য করার জন্য নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইয়ে একটু বিশ্রাম নিতে চাই।’

গেইলের আইপিএল ছাড়ার বিষয়ে সম্মতিও দিয়েছে তাঁর দল পাঞ্জাব কিংস। আর এজন্য পাঞ্জাব কিংস কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেও কার্পণ্য করেননি গেইল। তিনি বলেন, ‘আমাকে ছেড়ে দেয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ জানাই। দলের জন্য আমার শুভকামনা থাকবে সবসময়। সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা রইল।’

পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে বলেন, ‘আমি এক সময় তাঁর (গেইল) বিপক্ষে খেলেছি এবং কোচিংও করিয়েছি। গেইল একজন পেশাদার ক্রিকেটার। দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য নিজেকে তরতাজা রাখতে চায়। দল তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।’

এদিকে, আইপিএলের এবারের আসরে ভারত পর্বে আটটি এবং সংযুক্ত আরব আমিরাত পর্বে মোটে ২টি ম্যাচ খেলেছেন গেইল। পাঞ্জাবের হয়ে এই ১০টি ম্যাচ খেললেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মারকুটে এই ব্যাটার। ২১.৪৪ গড়ে রান করেছেন মাত্র ১৯৩টি। ১২৫.৩২ স্ট্রাইক রেট বজায় রাখলেও একটি হাফ সেঞ্চুরিরও দেখা পাননি গেইল। সর্বোচ্চ ইনিংস ৪৬ রানের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31