IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> জাকারবার্গের সম্পদ কমল ৬০০ কোটি ডলার

জাকারবার্গের সম্পদ কমল ৬০০ কোটি ডলার


ধূমকেতু নিউজ ডেস্ক : ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৬০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫১ হাজার কোটি টাকা) হারিয়েছেন। এর ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে শীর্ষ ধনীর তালিকায় পেছনে পড়ে গেলেন জাকারবার্গ। বিল গেটসের কাছে নিজের অবস্থান হারিয়ে পঞ্চম স্থানে নেমে গেছেন শীর্ষ ধনীর তালিকায় তিনে থাকা জাকারবার্গ।

ব্লুমবার্গ জানায়, সোমবার শেয়ারবাজারে ফেইসবুকের স্টক ৪ দশমিক ৯ ভাগ পতন হয়েছে।

ফেইসবুকের অতি মুনাফা নীতি নিয়ে প্রকাশ্যে আসার পাশাপাশি সামাজিক মাধ্যমটির সেবা কয়েক ঘণ্টা বন্ধ থাকায় এমন ক্ষতির মুখে পড়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

বিশ্বব্যাপী সার্ভার ডাউন হওয়ার ৬ ঘণ্টা বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ম্যসেঞ্জার। এ ঘটনায় ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছেন টেক জায়ান্টটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ এক পোস্টে লিখেছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার এখন অনলাইনে ফিরে আসছে। আজ ব্যাঘাতের জন্য দুঃখিত। আমি জানি যে আপনি আমাদের সেবাগুলির উপর কতটা নির্ভর করেন আপনি যাদের যত্ন নেন তাদের সাথে যোগাযোগ রাখতে।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে জাকারবার্গের সম্পদ ১৪০ বিলিয়ন ডলার থেকে ১২১ দশমিক ৬ বিলিয়নে নেমে গেছে। এতে শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পেছনে পড়ে গেছেন তিনি।

এদিকে গত ১৩ সেপ্টেম্বর থেকে ফেইসবুকের নানা সমস্যা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে ওয়াল স্ট্রিট জার্নাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031