IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> হঠাৎ লিফটে আটকে গেলে কি করবেন

হঠাৎ লিফটে আটকে গেলে কি করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। যেহেতু প্রতিদিন অনেকেই অফিস কিংবা বাড়িতে লিফট ব্যবহার করেন। ফলে এমন অভিজ্ঞতা নিজের হয়েছে কিংবা অন্য কারও কাছ থেকে শুনেছেন। প্রায়ই শোন যায় লিফট ছিঁড়ে দুর্ঘটনায় আহত কিংবা নিহত হয়েছেন কেউ।

অনেক সময় এমন হতে পারে যে লাইট নিভে গিয়ে কেউ লিফটে আটকে গিয়েছেন। এমন সময় হঠাৎ ভয় লাগা স্বাভাবিক। আবার দেখা যায় নিচে নামার পরিবর্তে একটি লিফট উপরে যেতে শুরু করে এবং রকেটের গতিতে ছুটে ছাদে ধাক্কা খায়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বুদ্ধি কাজে লাগাতে হবে। তাহলে সুস্থভাবে এখান থেকে বের হতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক হঠাৎ লিফটে আটকে গেলে কী করবেন

লিফটে আটকে যাওয়া আতঙ্কের কারণ হতে পারে। লিফটে লোকের সংখ্যার উপর নির্ভর করে, সবাই যদি আতঙ্কে প্রবল ভাবে শ্বাস নিতে শুরু করে, তবে অস্বস্তি বাড়বে। শান্ত থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে এবং লিফটে উপস্থিত অন্যান্য ব্যক্তিদেরও শান্ত রাখার চেষ্টা করতে হবে।

লিফটে অ্যালার্ম টিপে কারও সাড়া দেওয়ার জন্য অপেক্ষা করতে হব। প্রয়োজনে লিফটের বোতাম টিপে ফোন করা যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে পারে এমন কাউকে কথা বলতে দিতে হবে।

দরজা থেকে দূরে থাকুন। লিফট বা অ্যালার্ম কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পরে, লিফটের পেছনের দিকে দাঁড়িয়ে থাকুন। যাতে লিফট কোম্পানি বা কেউ যখন দরজা খোলার চেষ্টা করে, তাদের ভেতরে প্রবেশের জন্য একটি জায়গা থাকে।

যখন লিফট ভেঙে যায়, তখন কিছু মানুষ ঘাবড়ে যায় এবং লাফিয়ে লিফট চালানোর চেষ্টা করে। কিন্তু এতে লিফটের স্টেবিলাইজার সিস্টেম প্রভাবিত হয় এবং এটিকে স্থির রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই লাফালাফি করবেন না শান্ত থাকুন।

দরজা খোলার চেষ্টা কলেন না। যদি লিফটে আটকে থাকবেন, তখন অনেকেই দরজা খুলতে আগ্রহী হয়ে উঠবেন, এটাই স্বাভাবিক। দরজা খোলা থাকা অবস্থায় লিফট চলতে শুরু করলে লিফট থেকে মানুষের পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কখনই লিফটের দরজা নিজে খোলার চেষ্টা না করাই ভালো।

যদি দেখেন লিফট খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে শুয়ে পড়ুন। কাছে কোনো ব্যাগ থাকলে সেটি মাথার নিচে দিন। না থাকলে হাত মাথার নিচে দিয়ে শুয়ে পড়ুন। এতে বড় আঘাত থেকে রক্ষা পাবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news