IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> তানোরে জনরোষ এড়াতে অধ্যক্ষসহ শিক্ষকরা আত্মগোপনে

তানোরে জনরোষ এড়াতে অধ্যক্ষসহ শিক্ষকরা আত্মগোপনে

তানোরের কালিগঞ্জহাট ডিগ্রী কলেজ

তানোরের কালিগঞ্জহাট ডিগ্রী কলেজ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গ্রেপ্তার আতঙ্ক ও জনরোষ এড়াতে বিতর্কিত অধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকগণ আত্মগোপণে রয়েছেন। এদের কেউ একাধিক মামলার আসামি, কেউ আওয়ামী লীগের লেজুড়বৃত্তি ও নিয়োগ বাণিজ্যে করে সাধারণের চোখে গণদুশমনে পরিণত হয়েছেন দেশে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে এসব অধ্যক্ষ-প্রধান শিক্ষক আত্মগোপনে রয়েছে। এতে এসব শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত ও পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগী সচেতন মহলের মাঝে প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভ অসন্তোষ।

তানোরের কালিগঞ্জহাট ডিগ্রী কলেজ অধ্যক্ষ সফিউজ্জামান খোকন, কারিগরী কলেজ অধ্যক্ষ অসিম কুমার, তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি ও হাইস্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও পাড়িশো হাই স্কুলের প্রধান শিক্ষক রাম কমল সাহা, সাবেক এমপির কথিত ভাই তানোর মডেল পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম ও সহকারী অধ্যাপক মুন্সেফ আলী প্রমুখ।

এরা মামলায় গ্রেপ্তারে আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠানে আসছে না। এসব শিক্ষকের দাবি তারা ছুটি নিয়েছেন। একই সঙ্গে এতো শিক্ষককে রহস্যজনকভাবে কারা এতো লম্বা ছুটি দিয়েছে? তারও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ সময়ের দাবিতে পরিনত হয়েছে।

জানা গেছে, বিগত প্রায় ১৫ বছর যাবত এসব শিক্ষক আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ বাণিজ্যে করেছে। এছাড়াও শিক্ষার্থীদের মুঠোফোনে নগদ-বিকাশ একাউন্ট খুলতে মাথাপিছু ১৫০ টাকা, বিদ্যুৎ বিলের জন্য প্রতি মাসে মাথা পিছু ২০ টাকা, পাবলিক পরীক্ষার ফরম পুরুণে অতিরিক্ত টাকা ও পরীক্ষার প্রবেশপত্র আটকিয়ে টাকা আদায়, সাধারণ শিক্ষক-কর্মচারীদের বেতনের টাকা কেটে নেয়া ও স্কুলের বিভিন্ন অনুদানের টাকা নয়ছয় করেছে।

গত ৫ আগস্টের পর থেকে অধিকাংশ প্রধান শিক্ষক আত্মগোপণে আছেন কেন? জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, যারা আত্মগোপনে আছেন সবাই ছুটি নিয়েছে। কতদিনের ছুটি কবে যোগ দিবেন প্রশ্ন করা হলে তিনি কোন সদোত্তর না দিয়ে ইউএনওর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এবিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, এভাবে গণছুটি নেয়ার কোনো সুযোগ নাই। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31