IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বাগমারায় আ.লীগ নেতা জাবের বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন

বাগমারায় আ.লীগ নেতা জাবের বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন

বাগমারায় আ.লীগ নেতা জাবের বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন

বাগমারায় আ.লীগ নেতা জাবের বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাবের বাহিনীর প্রধান জাবের আলীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি পালন করেন বাসুপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষসহ বিএনপির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা জাবের আলীর বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ করে জাবের আলী তার বাহিনী দিয়ে ভূমি দখল, জনগণকে মারপিট ও নারী নির্যাতন, জলাশয় দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন কাজ করে থাকেন। দ্রুত এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা জাবের আলীকে আইনের আওতায় আনতে মানববন্ধন থেকে দাবি করা হয়।

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ক্ষমতার সময় জাবের আলী অনিয়ন দুর্নীতির মাধ্যমে কোটিপতি বুনে গেছেন। তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো হয়নি। কথা বললে তার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে শত শত মানুষকে। পুরো এলাকায় যেন নিয়ন্ত্রণ করতেন জাবের আলী। জাবের আলীর বাড়ি মন্দিয়াল গ্রামে।

জাবের আলী বেশি লেখাপড়া না জানলেও বাহিনীর কারণেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলেও জানা গেছে। দীর্ঘ সময় এলাকাবাসীর উপর নির্যাতন চালিয়েছেন তিনি। সেই সাথে নারীদেরকেও ছাড়েননি। জাবের বাহিনীর ভয়ে এলাকায় থাকতে পারেননি অনেকেই।

অনেকে দেশ ছেড়েও পালিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফুলে ফেপে উঠে সাধারণ জনতা। নতুন করে কাউকে যেন জাবের বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে না হয় সেজন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন মন্দিয়াল, ঠাকুরপাড়া, খয়রা, হলুদঘর, বীরকয়াসহ বিভিন্ন গ্রামের লোকজন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাস্টার আনিসুর রহমান, আইয়ুব আলী, আতাউর রহমান, আফসার আলী, সিরাজউদ্দিন, আমিনুল হক, আফতাব উদ্দিন প্রমুখ।

উক্ত মানববন্ধনে কয়েকশ মানুষ অংশগ্রহণ করে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31