ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার চারবছর মেয়াদে ২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নামের তালিকা বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রজ্ঞাপন জারী করেছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নির্বাচন কমিশনার কল্যান চৌধুরী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে কোন প্রতিন্দ্বন্দ্বি প্রার্থী না থাকায় এদের নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিতরা হলেন, পদাধিকার বলে সভাপতি পদে রাজশাহী বিভাগীয় কমিশনার, পদাধিকার বলে সহ সভাপতি হলেন উপ-মহা পুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আর বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে শাহনি আকতার রেনী, খালেদ মাসুদ পাইলট, মীর তৌফিক আলী।
সাধারণ সম্পাদক পদে ডাবলু সরকার, অতিঃ সাধারণ সম্পাদক পদে মোস্তাক হোসেন, যুগ্ম সম্পাদক পদে মাহাবুব মোরশেদুল আলম লেবু ও আহসানুল হক পিন্টু, কোষাধ্যক্ষ পদে হাসিনুর রহমান টিংকু, নির্বাহী সদস্য পদে খায়রুল আলম ফরহাদ, সরিফুর রহমান নুরুল হক, রোকনুজ্জামান, রেজাউল ইসলাম বাদশা, তৌরিদ আল মাসুদ রনি, মাকসুদা আলম রোজী ও কিবরিয়া আকতার বানু।
এছাড়াও রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের সাধারণ সম্পাদকগণ ও জাতীয় ক্রীড়া পরিষদের উপ-বিভাগীয় পরিচালক পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে আছেন বলে জানান নির্বাচন কমিশনার।


