IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> শেয়ারবাজারে সূচকে নতুন রেকর্ড

শেয়ারবাজারে সূচকে নতুন রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। তবে এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। রোববার (১০ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ২৫.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে। ফলে ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ৩ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে ডিএসই-৩০ সূচক ১.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৬৫.৭৮ পয়েন্টে। এর আগে ৫ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৭৮.১২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে, ডিএসইএস সূচক ০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৬.৫৩ পয়েন্টে। ফলে ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। গত ৫ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৫৯৪.৪২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। ডিএসইতে এদিন ১ হাজার ৯৬২ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৭২ কোটি টাকা কম।

রোববার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৬০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৯৩৯.৬২ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

আর সার্বিক সিএএসপিআই সূচক ১০৫.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৫৪৬.৬১ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৮.৬১ পয়েন্টে। ফলে সিএসআই সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। দিন শেষে সিএসইতে ৮১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৪ কোটি টাকা কম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031