ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় নন্দীগ্রাম পৌর এলাকার ইসলামপুরস্থ সৌদি হোটেল এন্ড রেস্টুরেন্টের অডিটোরিয়ামে উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিকের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি ও রাজশাহী বিভাগের সম্মনয় কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তারিন।
প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামছুদ্দিন আল-আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, আরিফুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা কৃষক লীগ নেতা হেলাল উদ্দিন, বকুল মিয়া, মিজানুর রহমান ও পৌর কৃষক লীগের সভাপতি সুমন আহমেদ প্রমুখ।
এসভায় উপজেলা কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের কমিটিগুলো আগামী দিনে কীভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেওয়া হয়।


