ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন আজ। দিবসটি উপলক্ষে সোমবার দুপুর ১:১৫ টায় শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, রুয়েট।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ‘৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বোয়ালিয়া থানা পশ্চিম আওয়ামী লীগের সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, রুয়েট শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, সাবেক সভাপতি প্রকৌশলী রাইসুল ইসলাম রোজ, প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, রাজশাহী মহানগর যুবলীগের উপ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান দীপন, রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মাহবুবুল আলম, রুয়েট কর্মকর্তা প্রকৌশলী নোমান পারভেজ, প্রকৌশলী আসিফ আল আমিন সাফি, প্রকৌশলী নাসির উদ্দিন শাহ, প্রকৌশলী মাহবুর রহমান, প্রকৌশলী তাপস কুমার সরকার।
আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী সাহানুর আলম, প্রকৌশলী সুব্রত কুমার ঘোষ জনি, প্রকৌশলী মামুন অর রশিদ, আতিকুর রহমান, মুক্তার হোসেন, রবিউল ইসলাম রবি, মামুন অর রশীদ, মাহাবুব সালাম সেতু, প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকৌশলী জুলফিকার ইসলাম, আশরাফুল ইসলাম, সাকিব নেহাল অর্ণব, রাহুল শর্মা, আনোয়ার হোসেন, রাজিব হোসেন, প্রকৌশলী আদনান আদিব, রবিউল ইসলাম ইমন, রবিন, আব্দুল মজিদ, লেবরুল ইসলাম,শাহ আলম, রোকনুজ্জামান রিপন সহ বিভিন্ন বিভাগ, দপ্তর, শাখায় কর্মরত কর্মকর্তাবৃন্দ।


