IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন সাকিব

বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন সাকিব


ধূমকেতু নিউজ ডেস্ক : বাছাই পর্বের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স সাকিবের। ওমানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নিজের জাতটা যেন আবারও চেনালেন দ্য ওয়ান অনলি সাকিব আল হাসান। হাত থেকে প্রায় বেরিয়ে যাওয়া এ ম্যাচে টাইগারদের ত্রাতা ছিলেন সাকিবই।

ওমানের বিরুদ্ধে বাংলাদেশের করা ১৫৩ রানের মধ্যে সাকিবের ব্যাট থেকে এসেছে ৪২ রান। ম্যাচটা না দেখলে এই ইনিংসের গুরুত্ব বোঝা যে কারো জন্যই কঠিন। যারা খেলা দেখেছেন শুধু তারাই বুঝবেন যে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠাটা কতটা জরুরি ছিলো। সাকিব আরও একবার যেন সেটিই করে দেখালেন। এর আগের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে সাকিবের ব্যাট থেকে এসেছিলো ২০ রান, আর বল হাতে ১৭ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ২টি উইকেট। অনেক প্রত্যাশা থাকলেও দলকে জেতাতে পারেননি, স্বাভাবিকভাবেই পড়তে হয়েছিলো সমালোচনার মুখে। কে জানতো যে, সাকিব হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন বাঁচা-মরার ম্যাচেই নিজের জাতটা আবারও একবার চেনাবেন!
ব্যাট হাতে মারমুখি সাকিব।

ব্যাটিং করতে সাকিব যখন উইকেটে এলেন, লিটন-মেহেদির উইকেট হারানো বাংলাদেশ তখন মহা বিপদে। কিন্তু সাকিব যখন আউট হন তখন বাংলাদেশ ছিলো বড় সংগ্রহের পথেই। তিনি যতক্ষণ ছিলেন পিচে, নাঈম শেখের সাথে মিলে দলকে নিয়ে যাচ্ছিলেন ফাইটিং স্কোরের দিকেই। টেল এন্ডারদের ব্যর্থতায় সংগ্রহটা শেষ পর্যন্ত ১৫৩ তে আটকে গেলেও, সাকিব আর মোস্তাফিজের বোলিংয়ে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌছেছে টাইগাররা।

সাকিবের ইমপ্যাক্ট যেখানে: ২য় ইনিংসের প্রথম ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ওমানের সংগ্রহ ছিলো ২৬ রান। ৪র্থ ওভারে আক্রমণে আসেন সাকিব। ৭ রান দিয়ে সাদামাটাভাবে বোলিং শুরু করলেও, ২য় ওভারে তার দেয়া ১০ রান বেশ শঙ্কায়ই ফেলে দিয়েছিলো টাইগার ভক্তদের।
ক্ষুধার্ত উইকেট শিকারী।

তবে ক্যাপ্টেন রিয়াদ এরপর ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ দুটি মুহূর্তে ভরসা পেয়েছেন সাকিবের হাতেই। অধিনায়কের আস্থার প্রতিদান সাকিবও দিয়েছেন প্রত্যাশা অনুযায়ীই। হাতে ৭ উইকেট নিয়ে জয় থেকে ৪৮ বলে ৭২ রানের দূরত্বে ছিল স্বাগতিকরা। এমন পরিস্থিতিতেই ১৩তম ওভারে সাকিবকে বোলিংয়ে আনেন ক্যাপ্টেন রিয়াদ। সে ওভারেই ৩৩ বলে ৪০ রান করে ইতোমধ্যেই বিপজ্জনক হয়ে ওঠা যতীন্দর সিংয়ের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। এরপর আবার ১৭তম ওভার, যখন হাতে ৫ উইকেট নিয়ে ওমানের প্রয়োজন ছিলো ২৪ বলে ৫০ রান। এ ওভারটা খারাপ হলে বাংলাদেশ খুব সম্ভবত আর ম্যাচে ফিরতে পারত না। তবে আস্থার আশ্রয়স্থল সাকিব মাত্র ৩ রানে পরপর দুই বলে ২টি উইকেট তুলে নিয়ে জয়ের আরও কাছে নিয়ে আসেন বাংলাদেশকে।
জয়ের আরেকটু নিকটবর্তী হওয়ার মুহুর্তে।

বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট এবং ব্যাটিংয়ে ৬টি চারের সাহায্যে গড়া ৪২ রানের ঝলমলে ইনিংসের সুবাদে ম্যাচসেরা সাকিব যেন আরেকবার বুঝিয়ে দিলেন কেন তিনিই নাম্বার ওয়ান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31