IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> বিশ্বকাপে দলে ফিরলেন শোয়েব মালিক

বিশ্বকাপে দলে ফিরলেন শোয়েব মালিক


ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার শোয়েব মালিক। বয়স ৪০ এর ঘরে হলেও এখনও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে প্রথমে জায়গা না হলেও পারফর্মেন্সের ওপর ভিত্তি করেই দলে ফিরিয়ে আনা হয়েছে এই অলরাউন্ডারকে। সতীর্থ থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও শোয়েবের প্রশংসায় পঞ্চমুখ।

১৯৯৯ সালে ১৭ বছর বয়সে পাকিস্তান দলে অভিষেক অলরাউন্ডার শোয়েব মালিকের। সেই থেকে প্রতিদিনই নিজেকে মেলে ধরছেন নতুন করে। মাতিয়ে রাখছেন পুরো ক্রিকেট বিশ্বকে।

শোয়ের মালিকের অভিষেকের সেই দিনটির কথা এখনও মনে রেখেছেন পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আকরাম। মনে তো রাখবেনই, কারণ তার অধিনায়কত্বেই অভিষেক হয়েছিলো মালিকের। আকরাম বলেন, মালিককে আমরা দলে নিয়েছিলাম অফস্পিনার হিসেবে। ফিল্ডিং এ পারদর্শী মালিক অফ ব্রেকটাও খারাপ করতো না। ভবিষ্যতে মালিক এত ভালো ক্রিকেটার হবেন তা আমরা কখনও ভাবতেও পারিনি। এই মুহুর্তে মালিক পাকিস্তান ক্রিকেটের ত্রাণকর্তা।

সীমিত ওভারের ক্রিকেটে মালিক তার যাদুতে মাতিয়ে রেখেছেন সবাইকে। অসাধারণ ফিটনেসের অধিকারী এই ক্রিকেটার এখনও করে যাচ্ছেন কঠোর পরিশ্রম। ওয়াসিম আকরাম এ নিয়ে বলেন, এই বয়সে এসেও মালিক ঘরোয়া ক্রিকেট খেলছে। প্রমাণ করেছে মানসিকভাবে সে কতটা শক্তিশালী। তরুণ ক্রিকেটারদের জন্য মালিককে দারুণ এক উদাহরণ বলেও উল্লেখ করেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

শোয়েব মালিকের প্রশংসা ঝড়েছে পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির কণ্ঠেও। দীর্ঘদিন তারা ছিলেন সতীর্থ। শোয়েবের ফিটনস দেখে বিস্মত তিনিও, সেই সাথে তার বিশ্বকাপে দলভুক্তিতে বেজায় খুশি এই অলরাউন্ডার। শহিদ আশা করছেন, গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাহায্য করবেন মালিক।

সেইসাথে পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম তো রীতিমত তাকে দেশের মূল্যবান এক সম্পদ বলে অ্যাখ্যা দিয়েছেন। জানালেন, ইচ্ছে আছে শোয়েবকে রেখেই মূল একাদশ সাজানোর।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন মালিক। সেবার দলকে রানার্স আপ বানানোয় রেখেছিলেন বড়সর ভূমিকা। ২০০৯ সালে পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। শেষবারের মতো দেশের হয়ে খেলবেন বিশ্বকাপ। আর চাওয়াটাও তার স্পষ্ট, জিততে চান বিশ্বকাপ শিরোপা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31