IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> ইতিহাস গড়তে চায় পাপুয়া নিউগিনি

ইতিহাস গড়তে চায় পাপুয়া নিউগিনি

ধূমকেতু নিউজ ডেস্ক : হেসেখেলেই প্রথম পর্ব পেরিয়ে যাওয়ার বিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ।

কেননা ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী শক্তিতে পিছিয়ে থাকা স্কটল্যান্ড, ওমান আর পাপুয়া নিউগিনি।

কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে দৃশ্যপটটাই পাল্টে যায় মাহমুদউল্লাহদের।

মূলত ম্যাচের আগে বাংলাদেশকে বলে-কয়ে হারিয়েছেন স্কটিশরা। বাঁচা-মরার লড়াইয়ে ওমানের বিপক্ষেও কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ।

যে কারণে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে চোখরাঙানি দিচ্ছে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ালিফাই করতে আসা পাপুয়া নিউগিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারকেই নিজেদের অনুপ্রেরণা হিসেবে দেখছে দলটি।

যদিও বাংলাদেশের জন্য হুমকি হয়ে ওঠার মতো তারা আসরের প্রথম দুই ম্যাচে দেখাতে পারেনি। প্রথম ম্যাচে ওমানের কাছে উড়ে যায় তারা ১০ উইকেটে, পরের ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারে।

তবে বড় জয় না হলেও বাংলাদেশকে হারানোর বিশ্বাস নিয়েই মাঠে নামবে তার দল, এমনটিই জানালেন পাপুয়া নিউগিনির অলরাউন্ডার চার্লস আমিনি।

ওমান ক্রিকেট একাডেমি মাঠে বুধবার সংবাদ সম্মেলনে আমিনি বললেন, ‘প্রথম দুই ম্যাচ যদিও হেরেছি, তার পরও এখনও আমাদের সুযোগ আছে। স্কটল্যান্ড প্রথম ম্যাচে অঘটন ঘটিয়েছে। আমাদের বিশ্বাস আছে, আমরা একই রকম কিছু করতে পারি। আমাদের প্রথম কাজ জয়ের চেষ্টা করা। বিশ্বকাপে একটি ম্যাচ জিততে পারলে তা হবে ইতিহাস। এটিই আমাদের মাথায় আছে আপাতত। এর পর যা হওয়ার তা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

তবে বাংলাদেশকে সমীহ করেই কথা বলেছেন আমিনি। বললেন, ‘বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটির বিপক্ষে আমাদের প্রথম লড়াই আজ। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে যাওয়া দলের বিপক্ষে নামছি আমরা। ওরা খুব ভালো ফর্মে ছিল। এখানে যদিও প্রথম ম্যাচে হেরেছে, তার পরও ওরা ভালো দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলতে আমরা মুখিয়ে আছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31