IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন,আহ্বায়ক মিঠু,সদস্য সচিব তোহিদুলগোমস্তাপুরে রেশম চাষি ও বসনী সমাবেশরাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তারবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদকলিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোকসোমবার হজের আনুষ্ঠানিকতা শুরুকয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিত
Home >> বিনোদন >> টপ নিউজ >> হাজারো মানুষকে সাহায্য করা শাহরুখের পাশে কেউ নেই, সঞ্জয়ের ক্ষোভ

হাজারো মানুষকে সাহায্য করা শাহরুখের পাশে কেউ নেই, সঞ্জয়ের ক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার হওয়া মামলার গ্রেফতার হয়ে হাজতে আছেন আরিয়ান খান। তার জামিনের অপেক্ষায় প্রহর গুনছেন শাহরুখ খান। নাওয়া-খাওয়া ভুলে ছেলেকে ফিরে পাওয়ার প্রার্থনা করছেন গৌরী।

এদিকে কিং খানের এই বিপদে অনেক তারকাই কথা বলেছেন। তবে সে তালিকা নিতান্তই খুব ছোট। বরং যারা শাহরুখের খুব ঘনিষ্ঠ এবং প্রভাবশালী তারা প্রায় সবাই চুপ করে আছেন। আর সে নিয়েই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন পরিচালক সঞ্জয় গুপ্ত।

দু’টি টুইট করেছেন সঞ্জয়। যার একটিতে তিনি লেখেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষকে সাহায্য করেন শাহরুখ খান, অনেককে কাজ জুটিয়ে দিয়েছেন এবং এখনও তা করে চলেছেন। ইন্ডাস্ট্রির প্রত্যেক পদক্ষেপে তিনি পাশে থেকেছেন। আর এই মানুষটার বিপদেই বলিউডের কারও মুখে কোনো কথা নেই। এটা অত্যন্ত লজ্জাজনক।’

এরপরই আবার সঞ্জয় গুপ্ত ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আজ উনার ছেলে ভুগছে, কাল আপনার ছেলেও হতে পারে। তখনও কি এমন কাপুরুষের মতো চুপ থাকবেন?’

সঞ্জয় গুপ্তার এই টুইটারের প্রতিক্রিয়া দিতে গিয়ে মিকা সিং লেখেন, ‘একদম ঠিক কথা দাদা, সবাই নাটক দেখছে কিন্তু কেউ একটাও কথা বলছে না। আমি শাহরুখ খানের পাশে রয়েছি। আরিয়ানের জামিন অবশ্যই হওয়া উচিত। আমার মনে হয় ইন্ড্রাস্টির সকলের বাচ্চা একবার জেলে গেলে তবে ইউনিটি দেখাবে।’

৩ অক্টোবর গ্রেপ্তারির পর থেকে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান খান। এর আগে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট ও NDPS আদালতে তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আজ আরিয়ানের জামিনের আবেদনের শুনানি রয়েছে বোম্বে হাই কোর্টে। ছেলের জামিনের প্রত্যাশায়
আছেন শাহরুখ খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930