IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজনীতি >> লালপুরে ১০ ইউপিতে ৫৯৯ জনের মনোনয়নপত্র দাখিল

লালপুরে ১০ ইউপিতে ৫৯৯ জনের মনোনয়নপত্র দাখিল

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে ১০টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৫৯৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫০ জন, সদস্য পদে ৪২৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২১ জন। মঙ্গলবার (২ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ দিন।

শেষ দিনে মনোনয়ন জমা দিতে উপচে পড়া ভীড় ছিল বিকেল পযর্ন্ত উপজেলার ১০টি ইউনিয়নের মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হলো ১০ জন, স্বতন্ত্র প্রার্থী ৩৮জন। বাংলাদেশ ইসলামি আন্দোলন প্রার্থী ২ জন।

আওয়ামী লীগ মনোনীত নৌকার ১০ জন প্রার্থী লালপুর ইউপিতে আবু বক্কর সিদ্দিকী পলাশ, ২ নং ঈশ্বরদী ইউপিতে আমিনুল ইসলাম জয়, চংধুপইল ইউপিতে রেজাউল করিম, আড়বাব ইউপিতে এমদাদুল হক, বিলমাড়ীয়া ইউপিতে পারভিন আকতার বানু, দুয়ারিয়া ইউপিতে নূরুল ইসলাম লাভলু, ওয়ালিয়া ইউপিতে আনিসুর রহমান, দুড়দুড়িয়া ইউপিতে আব্দুল হান্নান, অর্জনপুর-বড়মহাটি ইউপিতে আব্দুস সাত্তার, কদিমচিলান ইউপিতে সেলিম রেজা।

স্বতন্ত্র প্রার্থী লালপুর ইউপিতে বাদশা আলঙ্গীর, এ. টি. এম জাহেদুল আলম, মনোয়ার হোসেন নান্টু, ত‍ৌহিদুল ইসলাম বাঘা, তায়েজ উদ্দিন, ২ নং ঈশ্বরদী ইউপিতে আব্দুল আজিজ, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মোহাম্মদ আলী, ইমরান আলী, চংধুপইল ইউপিতে আব্দুলা আল মামুন অরেঞ্জ, মুস্তাকীম বেল্লাহ,আড়বাব ইউপিতে মোখলেছুর রহমান, আশরাফুর ইসলাম, গোলাম মোস্তফা, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, বিলমাড়ীয়া ইউপিতে ছিদ্দিক আলী, মিজানুর রহমান, আসলাম উদ্দিন, দুয়ারিয়া ইউপিতে ইসমাইল হোসেন, আতাউর রহমান, শরিফুল ইসলাম সরকার, আরকানুল ইসলাম দুলাল,কাজী আব্দুর সামাদ, ওয়ালিয়া ইউপিতে নূরে আলম সিদ্দিকী আলম, জয়নাল আবেদন, দুড়দুড়িয়া ইউপিতে আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, আজিজুর আলম খাঁন, ইদ্রিস আলী, আব্দুল লতিব, কামাল উদ্দিন মুক্তার, অর্জনপুর-বড়মহাটি ইউপিতে গোলাম মোস্তফা আসলাম, ইউসুফ আলী, কদিমচিলান ইউপিতে আব্দুল মান্নান, আনছারুল ইসলাম, আবুল কাশেম সরকার।

বাংলাদেশ ইসলামি আন্দোলন দুয়ারিয়া ইউপিতে বেলাল সরকার, আড়বাব ইউপিতে আব্দুল মজিদ।

১০টি ইউনিয়নের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৮ জন। এর মধ্যে লালপুর ইউপিতে ৫৯জন, ২ নং ঈশ্বরদী ইউপিতে ৪৩ জন, চংধুপইল ইউপিতে ৪৮ জন, আড়বাব ইউপিতে ৩৯ জন, বিলমাড়ীয়া ইউপিতে ৪১ জন, দুয়ারিয়া ইউপিতে ৪২ জন, ওয়ালিয়া ইউপিতে ৪২জন, দুড়দুড়িয়া ইউপিতে ৪৫ জন, অর্জনপুর-বড়মহাটি ইউপিতে ৩২ জন, কদিমচিলান ইউপিতে ৩৭ জন।

এবিষয়ে লালপুর উপজেলা নিবার্চন কর্মকর্তা হাসিব বিন শাহাব জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এরই মধ্যে নিবার্চনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

উল্লেখ, ৩য় ধাপ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২রা নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর ও নিবার্চন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31