IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> গুরুদাসপুরে ২০২১-২২অর্থ বছরে বিনামূল্যে বীজ-সার বিতরণ

গুরুদাসপুরে ২০২১-২২অর্থ বছরে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপলোয় চলতি ২০২১-২২অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে ওই বিতরন কার্যক্রম উদ্বোধন নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।

গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, সহকারি কমিশনার (ভূমি) আবু রাসেল, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ প্রমুখ।

সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বক্তব্য বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে নানাভাবে সহযোগী অব্যাহত রেখেছেন।

বিএনপি-জামাত শাষনামলে দিনাজপুরে সারের দাবীতে কৃষকদের গুলি করে হত্যার কথা উল্লেখ করে বলেন, আজ সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয়না। কৃষকরা বিনামুল্যে, ভর্তুকি মুল্যে বিজ, সার, কৃষি উপকরন লাভ করছে। তাদের কারনেই দেশ আজ খাদ্যে স্বনির্ভর। উবৃত্ত খাদ্য আমরা বিদেশে রপ্তানী করতে সক্ষম হয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা হার”নর রশিদ জানান, গুরুদাসপুর পৌরসভা ও ৬টি ইউনিয়নের ২ হাজার ৩১০জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, পেয়াজ, মুগ, মশুর, খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধি উদেশ্যে কৃষকদের মাঝে সরকারী সার ও বীজ বিতরণ করা হয়েছে। এরমধ্যে নাজিরপুর ইউনিয়নে ৩২৫, বিয়াঘাট ইউনিয়নে ৩২৫, খুবজীপুর ইউনিয়নে ৩৮৫, মশিন্দা ইউনিয়নে ৩৪০, ধারাবারিষা ইউনিয়নে ৩৩৫, চাপিলা ইউনিয়নে ৩৩৫ এবং গুরুদাসপুর পৌর সভায় ২৬৫ জন কৃষকদের মাঝে ওই সরকারী সহযোগীতা প্রদান করা হয়েছে।

পরে কৃষকদের মাঝে রাসায়নিক সারসহ গম, ভূট্রা, সরিষা, পেয়াজ, মুগ, মসুর ও খেসারির বীজ বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31