IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> বিনোদন >> মা হওয়ার গুঞ্জনে যা বললেন কাজল

মা হওয়ার গুঞ্জনে যা বললেন কাজল

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল ভালোবেসে তার দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন। ২০২০ সালের অক্টোবরে তারা বিয়ে করেন। করোনার কারণে কাছের বন্ধু ও আত্মীয়দের নিয়ে অনুষ্ঠান হয়। বিয়ের পরই তারা হানিমুনে যান। সম্প্রতি গুঞ্জন উঠেছে কাজল প্রথম সন্তানের মা হতে চলেছেন। সিনে পাড়ায় এ নিয়ে ব্যাপক গুঞ্জন রয়েছে। আবার কেউ কেউ এ দম্পতির প্রথম সন্তান হবে-এই খবরে অগ্রিম শুভেচ্ছা পাঠিয়েছেন। খবর টলিউড নেটের।

তবে এ নিয়ে শেষমেষ মুখ খুলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরের নীরবতা ভাঙলেন।

মাগাধিরা খ্যাত এ অভিনেত্রী বলেন, আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলবো না। যখন সঠিক সময় হবে তখনই বলব।

কাজল জানান, তার বোন নিসার সন্তান হওয়ার বিষয়টি তিনি কাছাকাছি থেকে দেখেছেন। এটি তাকে মা হতে উদ্বুদ্ধ করে বলেও তিনি দাবি করেন।

তার বোনের সন্তান হওয়া নিয়ে এ অভিনেত্রী বলেন, এটি আমাকে উচ্ছ্বসিত করে, কিন্তু একই সময় নার্ভাসও করে ফেলে। তার জীবন কীভাবে পাল্টে গেছে তা দেখেছি। সে এখন পরিপূর্ণ। আমি মনে করি মাতৃত্ব একটি অসাধারণ অনুভূতি। জীবনের এই পর্যায়ে মানুষ আত্ম উপলব্ধি করে।

কাজল বলেন, আমার দুই ভাগনেকে দিয়ে ইতিমধ্যে মাতৃত্বের স্বাদ পেয়েছি। তারা হলো-কবির ও ইশান।

২০০৪ সালে হিন্দি ছবি ‘কিঁউ- হো গ্যায়া না’ দিয়ে বলিউডে পা রাখেন কাজল আগারওয়াল। এরপর ৩ বছর বিরতি দিয়ে ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যানম’ নামে একটি তামিল সিনেমা দিয়ে ফের রূপালি পর্দায় ফেরেন। সিনেমাটি ব্যবসাসফল হয়।

তবে‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির ‘মাগাধিরা’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কাজল।

বলিউডে ২০১১ সালে রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজের প্রথম ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করে সবার প্রিয় মুখ হয়ে ওঠেন কাজল। ২০১৩ সালে ‘স্পেশাল ২৬’ এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন।

সবমিলিয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৫০টির বেশি তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন কাজল। এদের মধ্যে ‘সিংহাম’, ‘মাগাধিরা’ছাড়াও তার জনপ্রিয় ছবিগুলো হচ্ছে – মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31