IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> সেমিফাইনালে টাই হলে কী হবে?

সেমিফাইনালে টাই হলে কী হবে?

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আইসিসির অদ্ভূত নিয়মের বলি হয়েছিল নিউজিল্যান্ড। সেবার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল কিউইরা। দুই দলের ইনিংস শেষে ম্যাচ টাই হয়, ফলাফল নিশ্চিতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেটাও টাই হয়।

শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারণ করতে আইসিসি নিয়ম করে ম্যাচে বেশি বাউন্ডারি মেরেছে যে দল, তারাই জিতবে শিরোপা। এমন অদ্ভূত নিয়মের বলি হয়ে হৃদয় ভাঙে নিউজিল্যান্ডের। ব্ল্যাক ক্যাপসদের কাঁদিয়ে সেবার শিরোপা উৎসব করেছিল ইংলিশরা।

সেই অবিস্মরণীয় ফাইনালের স্মৃতি ফিরিয়ে এনে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেই মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে সেই ম্যাচ। এবার কী টি-টোয়েন্টি ফরম্যাটে দুঃসহ সেই স্মৃতি ফিরবে? ফের যদি ম্যাচ টাই হয়? আইসিসির অদ্ভূত নিয়মের বলি হবে কিউইরা?

না, এবার সেই নিয়মকে দূরে ঠেলে আইসিসি নতুন নিয়ম চালু করেছে। ২০১৯ সালের সেই আইন নিয়ে তুমুল সমালোচনায় পড়েছিল আইসিসি। সেসব সমালোচনা আর শুনতে রাজি নয় তারা। বাউন্ডারির সেই নিয়মই তুলে দিয়েছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, আজ আবুধাবিদে দুই বছরে আগের সেই টাই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে যথারীতি ম্যাচ গড়াবে সুপার ওভারে। সুপার ওভারও টাই হলে কোনো বাউন্ডারি গণনা হবে না। হবে আরেকটি সুপার ওভার। সেখানেও যদি টাই হয়? তাতে কি? অফুরন্ত সময় আছে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকায় সময় নিয়ে চিন্তা নেই!
আবারও সুপার ওভার। এভাবে চলতেই থাকবে। ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতেই থাকবে।

আইসিসির এমন নিয়মে হাফ ছেড়ে বাঁচতে পারেন কেন উইলিয়ামসনরা। ছেলেদের মাঝে সেই দুঃসহ স্মৃতি জাগাতে চান না কিউই কোচ গ্যারি স্টিডও।

মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘২০১৯ বিশ্বকাপ নিয়ে কাউকে কিছু বলতে শুনিনি আমি। ওই ম্যাচের কিছুই এখানে বয়ে আনিনি আমরা।বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়েই ভাবছি এখন।’

তবে সেই স্মৃতি ফিরিয়ে আনতে প্রার্থনায় রত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন। বললেন, ‘২০১৯ সালের জুলাইয়ের সেই অবিস্মরণীয় সন্ধ্যায় লর্ডসে যে ক্লাসিক লড়াই উপহার দিয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, সেই নাটকীয়তার এক শতাংশও যদি এবার থাকে, টি ২০ বিশ্বকাপ ধন্য হয়ে যাবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31