IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> নগর-গ্রাম >> বদলগাছীর এক ইউনিয়নে ১২ চেয়ারম্যান প্রার্থী

বদলগাছীর এক ইউনিয়নে ১২ চেয়ারম্যান প্রার্থী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বনন্দ্বিতা করছেন। এরমধ্যে এক জন আওয়ামীলীগ এর দলীয় প্রার্থী আর অন্য ১১ জন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এক জন রয়েছে নারী প্রার্থী। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১২জন প্রর্থী থাকায় ভোটারদের কদর বেড়েছে। প্রর্থীরাও এলাকার জনগণকে বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি দিচ্ছেন।

কোলা ইউনিয়নের সোনার পাড়া গ্রামেরু মুকুল বলেন, এবার কোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিনই হাফ ডজনের বেশি প্রার্থী ভোট চাইতে আসছেন। প্রার্থীরা এসে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। ঘন-ঘন প্রার্থীরা এসে ভোট চাওয়ায় নিজেকেও খুব ভালো লাগছে।

কোলা ও মিঠাপুর ইউনিয়নের রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কোলা ইউনিয়নে মোট ভোটার বিশ হাজার ১৮২ জন। চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাঁরা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহীনুর ইসলাম স্বপন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আল মাহমুদুল হাসান বুলেট (মোটরসাইকেল), এইচ,এম আসাদুজ্জামান (রজনীগন্ধা), সেলিনা মির্জা (কাপ-পিরিচ), আসাদুর রহমান চৌধুরী (আনারস), খায়রুল ইসলাম (দুটি পাতা), জাফর ইকবাল তাজুল (টেবিল ফ্যান), ফজলে রাব্বী ফারুকী (ঘোড়া), ফয়সল ওয়ালিদ (চশমা), মেহেদী মাসুদ (অটো রিকশা), শফিকুল ইসলাম (টেলিফোন), হায়দার আলী (ঢোল) প্রতীক নিয়ে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ঐ ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এখন পর্যন্ত ঐ ইউনিয়নের কোন প্রার্থী অভিযোগ করেনি।

কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদ প্রার্থীদের পোষ্টার ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। এসব প্রার্থীদের মোড়ে-মোড়ে নির্বাচনী ক্যাম্প রয়েছে। এসব নির্বাচনী ক্যাম্পে কর্মী-সমর্থকেরা আড্ডা দিচ্ছেন।

কোলা ইউনিয়নের ৭০-১০০জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর দুইটার পর নির্বাচনী প্রচারণা শুরুর কথা থাকলেও প্রার্থীদের অনেকেই সকাল দশটার পর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রাথীরা সবাই এলাকার জনগণকে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। সন্ধ্যার পর থেকে প্রতিটি চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদ প্রর্থীদের নির্বাচনী ক্যাম্পে জমজমাট চায়ের আড্ডা বসছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রয়েছে। এবার চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। একারণে কে চেয়ারম্যান পদে জয়লাভ করবে তা আগাম অনুমানও করা যাচ্ছে না।

কোলা- মিঠাপুর ইউপির রির্টানিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবিএম শহিদুল আলম বলেন, তৃতীয় ধাপে বদলগাছী উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ১২ জন প্রার্থী রয়েছেন। এখন পর্যন্ত কোলা ইউনিয়নের চেয়ারম্যান কোন প্রার্থী গুরুত্বর অভিযোগ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31